পোশাক-পরিচ্ছদ

২২/০. অধ্যায়ঃ

পোশাক-অধ্যায় - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا أَرْكَبُ الْأُرْجُوَانَ وَلَا أَلْبَسُ الْمُعَصْفَرَ وَلَا أَلْبَسُ الْقَمِيصَ الْمُكَفَّفَ بِالْحَرِيرِ» وَقَالَ: «أَلَا وَطِيبُ الرِّجَالِ رِيحٌ لَا لَوْنَ لَهُ وَطِيبُ النِّسَاءِ لَوْنٌ لَا ريح لَهُ» . رَوَاهُ أَبُو دَاوُد

বর্ণনাকারী ‘ইমরান ইবনু হুসায়ন (রাঃ)

আল্লাহর নবী (ﷺ) বলেছেন : আমি অত্যধিক লাল বর্ণের গদির উপর আরোহণ করি না, হলুদ রঙের কাপড় পরিধান করি না এবং রেশমযুক্ত জামাও পরিধান করি না। তিনি (ﷺ) আরো বলেন, জেনে রাখো! পুরুষদের আতর তাই যাতে খোশবু আছে, রং নেই। পক্ষান্তরে নারীদের আতর তাই যাতে রং আছে, কিন্তু সুঘ্রাণ ছড়ায় না।

[১] সহীহ : আবূ দাঊদ ৪০৪৮, মুসনাদে আহমাদ ১৯৯৭৫, শু‘আবুল ঈমান ৬৩২০, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৪৭২৬, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬১৮৭।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18