পোশাক-পরিচ্ছদ
২২/০. অধ্যায়ঃ
পোশাক-অধ্যায় - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اسْتَجَدَّ ثَوْبًا سَمَّاهُ بِاسْمِهِ عِمَامَةً أَوْ قَمِيصًا أَوْ رِدَاءً ثُمَّ يَقُولُ «اللَّهُمَّ لَكَ الْحَمْدُ كَمَا كسوتَنيه أَسأَلك خَيره وخيرَ مَا صُنِعَ لَهُ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا صُنِعَ لَهُ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ
বর্ণনাকারী আবূ সা'ঈদ আল খুদরী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) যখনই কোন নতুন কাপড় পরিধান করতেন, তখন তাঁর নাম পাগড়ী, জামা, চাদর (ইত্যাদি) উল্লেখ করে এ দোয়া পড়তেন- “আল্ল-হুম্মা লাকাল হামদু কামা- কাসাওতানীহি আআলুকা গয়রাহূ ওয়া খয়রা মা- সুনি আ লাহ্ ওয়া আ'উযুবিকা মিন শাররিহী ওয়া শাররি মা- সুনি আ লাহ্” অর্থাৎ- হে আল্লাহ! সমস্ত প্রশংসা তোমারই তুমিই এ কাপড়টি আমাকে পরিধান করিয়েছ। আমি তোমার কাছে তার কল্যাণ কামনা করছি এবং যে উদ্দেশে তা প্রস্তুত করা হয়েছে তারও কল্যাণ কামনা করছি এবং তার অনিষ্ট হতে আশ্রয় চাই এবং যে উদ্দেশে তা প্রস্তুত করা হয়েছে তার অনিষ্ট হতে আশ্রয় চাই।
[১] সহীহ : তিরমিযী ১৭৬৭, আবূ দাঊদ ৪০২০, আল জামি‘উস্ সগীর ৮৭৯৩, সহীহুল জামি‘ ৪৬৬৪, মুসনাদে আহমাদ ১১২৪৮, মুসনাদে আবূ ইয়া‘লা ১০৮২, সহীহ ইবনু হিব্বান ৫৪২১, শু‘আবুল ঈমান ৬২৮৪, সুনানুন্ নাসায়ী আল কুবরা ১০১৪১।