পোশাক-পরিচ্ছদ
২২/০. অধ্যায়ঃ
পোশাক-অধ্যায় - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: أُهْدِيَتْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم حُلّة سِيَرَاءَ فَبَعَثَ بِهَا إِلَيَّ فَلَبِسْتُهَا فَعَرَفْتُ الْغَضَبَ فِي وَجْهِهِ فَقَالَ: «إِنِّي لَمْ أَبْعَثْ بِهَا إِلَيْكَ لِتَلْبَسَهَا إِنَّمَا بَعَثْتُ بِهَا إِلَيْكَ لِتُشَقِّقَهَا خُمُراً بَين النساءِ»
বর্ণনাকারী আলী (রাঃ)
একদিন রাসূলুল্লাহ (ﷺ)-কে একখানা লালবর্ণের রেশমী চাদর হাদিয়্যাহ্ দেয়া হলো। তিনি তা আমার কাছে পাঠিয়ে দিলেন। আমি তা পরিধান করলাম, তখন আমি তাঁর চেহারায় ক্রোধের চিহ্ন দেখতে পেলাম। অতঃপর তিনি আমাকে বললেন : আমি তা তোমার নিকটে তোমার পরিধানের জন্য পাঠাইনি; বরং আমি তা তোমার কাছে এ উদ্দেশে পাঠিয়েছি যে, তুমি তা খণ্ড করে মহিলাদের জন্য উড়না বানিয়ে তাদের দিয়ে দিবে।
[১] সহীহ : বুখারী ২৬১৪, মুসলিম (২০৭১)-১৭, নাসায়ী ৫২৯৮, আবূ দাঊদ ৪০৪৩, মুসনাদে আহমাদ ১১৭১, মুসনাদে আবূ ইয়া‘লা ৩২৯, শু‘আবুল ঈমান ৬০৮৬, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৪৩৮৪।