পাক-পবিত্রতা
৩/৪. অধ্যায়ঃ
ওজুর নিয়ম-কানুন - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ عَبْدِ اللهِ بْنِ زَيْدٍ قَالَ رَأَيْتُ رَسُوْل اللهِ ﷺ مَضْمَضَ وَاسْتَنْشَقَ مِنْ كَفٍّ وَاحِدٍ فَعَلَ ذلِكَ ثَلَاثًا. رَوَاهُ أَبُوْ دَاوٗدَ وَالتِّرْمِذِيُّ
বর্ণনাকারী আবদুল্লাহ ইবনু যায়দ (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে দেখেছি যে, তিনি (ﷺ) এক কোষ পানি দিয়ে কুলি করেছেন ও নাকে দিয়েছেন। এভাবে তিনি (ﷺ) তিনবার করেছেন। [১]
[১] সহীহ : আবূ দাঊদ ১১৯, তিরমিযী ২৮, (সহীহ সুনান আবী দাঊদ)।