জিহাদ

১৯/১০. অধ্যায়ঃ

আরব ভূখণ্ড হতে ইয়াহুদীদের বিতাড়ন - প্রথম অনুচ্ছেদ

لَيْسَ فِيْهِ إِلَّا حَدِيثُ ابْنِ عَبَّاسٍ «لَا تَكُوْنُ قِبْلَتَانِ» وَقَدْ مَرَّ فِىْ بَابِ الْجِزْيَةِ.এ অধ্যায়ে ইবনু ’আব্বাস (রাঃ) হতে বর্ণিত, ’’দুই ক্বিবলা (কিবলা/কেবলা)র জনগণ একত্রে থাকতে পারে না’’- এ হাদীসটি ছাড়া অন্য কোনো হাদীস বর্ণিত হয়নি। আর উক্ত হাদীসটি পূর্বোল্লিখিত ’জিয্ইয়াহ্’ অধ্যায়ে বর্ণনা করা হয়েছে।

মিশকাতুল মাসাবিহ

وَعَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى الله عَلَيْهِ وَسلم أَوْصَى بِثَلَاثَةٍ: قَالَ: «أَخْرِجُوا الْمُشْرِكِينَ مِنْ جَزِيرَةِ الْعَرَبِ وَأَجِيزُوا الْوَفْدَ بِنَحْوِ مَا كُنْتُ أُجِيزُهُمْ» . قَالَ ابْنُ عَبَّاسٍ: وَسَكَتَ عَن الثَّالِثَة أَو قَالَ: فأنسيتها

বর্ণনাকারী ইবনু 'আব্বাস (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) ইন্তিকালের সময় তিনটি বিষয়ে ওয়াসিয়্যাত করে যান। [১] ‘আরব উপদ্বীপ হতে মুশরিকদেরকে (বিধর্মীদেরকে) বহিষ্কার করবে, প্রতিনিধি বা দূতকে আমি যেভাবে আতিথেয়তা করি, তোমরাও অনুরূপভাবে করবে। ইবনু ‘আব্বাস (রাঃ) বলেন: তৃতীয়টির ব্যাপারে তিনি (ﷺ) নিজেই নীরব রয়েছেন, অথবা তিনি (ﷺ) বলেছেন, অতএব তা ভুলিয়ে দেয়া হয়েছে।

[১] সহীহ : বুখারী ৩০৫৩, মুসলিম ১৬৩৭, আবূ দাঊদ ৩০২৯, আহমাদ ১৯৩৫, সহীহাহ্ ১১৩৩, সহীহ আল জামি‘ ২৩১।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18