জিহাদ
১৯/৯. অধ্যায়ঃ
সন্ধি স্থাপন (আরবি) দ্বারা উদ্দেশ্য (আরবি) অর্থাৎ পরস্পর দুই দলের মধ্যে সন্ধি স্থাপন - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَن عَائِشَة قَالَتْ فِي بَيْعَةِ النِّسَاءِ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَمْتَحِنُهُنَّ بِهَذِهِ الْآيَة: (يَا أيُّها النبيُّ صلى الله عَلَيْهِ وَسلم إِذا جاءكَ المؤمناتُ يبايِعنَكَ) فَمَنْ أَقَرَّتْ بِهَذَا الشَّرْطِ مِنْهُنَّ قَالَ لَهَا: «قَدْ بَايَعْتُكِ» كَلَامًا يُكَلِّمُهَا بِهِ وَاللَّهِ مَا مَسَّتْ يَدُهُ يَدَ امْرَأَةٍ قَطُّ فِي الْمُبَايَعَةِ
বর্ণনাকারী ‘আয়িশাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) নারীদের বায়'আত গ্রহণকালে কুরআন মাজীদের এ আয়াতের আলোকে পরীক্ষা করতেন- অর্থাৎ- “হে নবী! যখন মুমিন রমণীগণ আপনার কাছে বায়'আত করতে আসে.... - তাদের মধ্যে যে রমণী আয়াতে উল্লিখিত শর্তাবলী মেনে চলার প্রতিজ্ঞাবদ্ধ হত তিনি (ﷺ) তাকে বলতেন : আমি তোমাকে মুখে কথার মাধ্যমে বায়'আত করে নিয়েছি। আল্লাহর কসম! বায়'আত গ্রহণকালে তাঁর হাত কোনো রমণীর হাত স্পর্শ করেনি। "
[১] সহীহ : বুখারী ২৭১৩, মুসলিম ১৮৬৬, আহমাদ ২৬৩২৬।