জিহাদ
১৯/৭. অধ্যায়ঃ
গনীমাতের সম্পদ বণ্টন এবং তা আত্মসাৎ করা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْهُ قَالَ: ذَهَبَتْ فَرَسٌ لَهُ فَأَخَذَهَا الْعَدُوُّ فَظَهَرَ عَلَيْهِمُ الْمُسْلِمُونَ فَرُدَّ عَلَيْهِ فِي زَمَنِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. وَفِي رِوَايَةٍ: أَبَقَ عَبْدٌ لَهُ فَلَحِقَ بِالرُّومِ فَظَهَرَ عَلَيْهِمُ الْمُسْلِمُونَ فَرَدَّ عَلَيْهِ خَالِدُ بْنُ الْوَلِيدِ بَعْدَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. رَوَاهُ الْبُخَارِيُّ
বর্ণনাকারী উক্ত রাবী (ইবনু উমার (রাঃ)
একদিন তাঁর (ইবনু উমার (রাঃ)-এর) একটি ঘোড়া কোথাও চলে গেলে শত্রুরা (রোমকরা) তাকে ধরে নিয়ে যায়। পরবর্তীতে মুসলিম বাহিনী ঐ শত্রুদেরকে পরাজিত করে, অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) এর সময়ে সেই হারানো ঘোড়াটি ইবনু উমার (রাঃ)-কে ফেরত দেয়া হয়। অপর এক বর্ণনায় আছে, তাঁর (ইবনু উমার (রাঃ)-এর) একটি গোলাম পালিয়ে রোম দেশে চলে যায়। পরবর্তীতে মুসলিমরা তাদের বিরুদ্ধে বিজয়ী হলে রাসূলুল্লাহ (ﷺ) এর সময়ের পরে খালিদ ইবনু ওয়ালীদ উক্ত গোলাম ইবনু উমার (রাঃ)-কে ফিরিয়ে দেন।
[১] সহীহ : বুখারী ৩০৬৭, আবূ দাঊদ ২৬৯৯, ইবনু মাজাহ ২৮৪৭।