জিহাদ
১৯/৫. অধ্যায়ঃ
যুদ্ধবন্দীদের বিধিমালা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَن أنسٍ: أَنَّ ثَمَانِينَ رَجُلًا مِنْ أَهْلِ مَكَّةَ هَبَطُوا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ جَبَلِ التَّنْعِيمِ مُتَسَلِّحِينَ يُرِيدُونَ غِرَّةَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابِهِ فَأَخَذَهُمْ سِلْمًا فَاسْتَحْيَاهُمْ. وَفِي رِوَايَةٍ: فَأَعْتَقَهُمْ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى (وَهُوَ الَّذِي كَفَّ أَيْدِيَهُمْ عَنْكُمْ وَأَيْدِيَكُمْ عَنْهُمْ ببطنِ مكةَ) رَوَاهُ مُسلم
বর্ণনাকারী আনাস (রাঃ)
একদিন মাক্কার আশিজন অস্ত্রধারী ঘাতক দল তা'ঈম পাহাড়ের আড়াল হতে রাসূলুল্লাহ (ﷺ) ও তার সহাবীগণের ওপর অতর্কিত আক্রমণ করার জন্য নিচে নেমে অপেক্ষায় ছিল। কিন্তু নবী (ﷺ) তাদেরকে বিনা মুকাবিলায় বন্দী করে ফেললেন এবং পরে তাদেরকে জীবিত ছেড়ে দিলেন। অপর সূত্রে বর্ণিত আছে, তাদেরকে মুক্ত করে দিলেন। এ প্রসঙ্গে আল্লাহ তা'আলা আয়াত নাযিল করেন, অর্থাৎ- “আল্লাহ সে মহান সত্তা, যিনি মাক্কার অদূরে তাদের (কাফিরদের) হাত তোমাদের ওপর হতে এবং তোমাদের হাত তাদের ওপর হতে বিরত রেখেছেন।
[১] সহীহ : মুসলিম ১৮০৮, তিরমিযী ৩২৬৪, আহমাদ ১২২৫৪।