জিহাদ
১৯/২. অধ্যায়ঃ
সফরের নিয়ম-শৃঙ্খলা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ جَابِرٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَخَلَّفُ فِي الْمَسِيرِ فَيُزْجِي الضَّعِيفَ وَيُرْدِفُ ويدْعو لَهُم. رَوَاهُ أَبُو دَاوُد
বর্ণনাকারী জাবির (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) সফরে কাফিলার পিছনে থাকতেন, যেন তিনি দুর্বল সওয়ারীকে দ্রুত হাঁকিয়ে নিতে পারেন এবং অসমর্থ সওয়ারীকে নিজের সওয়ারীতে বসিয়ে নিতে পারেন এবং সর্বোপরি পুরো কাফিলার জন্য দোয়া করতে থাকতেন।
[১] সহীহ : আবূ দাঊদ ২৬৩৯, সহীহাহ্ ২১২০, সহীহ আল জামি‘ ৪৯০১।