জিহাদ
১৯/২. অধ্যায়ঃ
সফরের নিয়ম-শৃঙ্খলা - প্রথম অনুচ্ছেদ
শব্দটির অর্থ আমিরের পদ গ্রহণ করা বা চিহ্ন ইত্যাদি। (আরবি) দ্বারা এখানে উদ্দেশ্য শার্’ঈ আদালত
মিশকাতুল মাসাবিহ
عَن كَعْب بْنِ مَالِكٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ يَوْمَ الْخَمِيسِ فِي غَزْوَةِ تَبُوكَ وَكَانَ يُحِبُّ أَنْ يَخْرُجَ يَوْمَ الْخَمِيسِ. رَوَاهُ البُخَارِيّ
বর্ণনাকারী কা'ব ইবনু মালিক (রাঃ)
নবী (ﷺ) তাবূকের যুদ্ধে বৃহস্পতিবার রওয়ানা হয়েছিলেন। মূলত তিনি (ﷺ) বৃহস্পতিবার সফরে বের হওয়া পছন্দ করতেন।
[১] সহীহ : বুখারী ২৯৫০।