জিহাদ
১৯/১. অধ্যায়ঃ
যুদ্ধাস্ত্রের প্রস্তুতিকরণ - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ هُودِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَعْدٍ عَن جدِّهِ مِزيدةَ قَالَ: دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْفَتْحِ وَعَلَى سَيْفِهِ ذَهَبٌ وَفِضَّةٌ. رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ: هَذَا حَدِيث غَرِيب
বর্ণনাকারী হূদ ইবনু আব্দুল্লাহ ইবনু সা'দ তার দাদা অথবা নানা মাযীদাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) মাক্কাহ্ বিজয়ের দিন যখন মাক্কায় প্রবেশ করছেন তখন তাঁর তরবারির বাঁটের মধ্যে স্বর্ণ ও রৌপ্যখচিত ছিল।
[১] য‘ঈফ : তিরমিযী ১৬৯০। কারণ এর সনদে হূদ বিন ‘আবদুল্লাহ বিন সা‘দ একজন মাজহূল রাবী।