জিহাদ

১৯/০. অধ্যায়ঃ

জিহাদ - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي يُقَاتِلُونَ عَلَى الْحَقِّ ظَاهِرِينَ عَلَى مَنْ نَاوَأَهُمْ حَتَّى يُقَاتِلَ آخِرُهُمُ الْمَسِيحَ الدَّجَّالَ» . رَوَاهُ أَبُو دَاوُد

বর্ণনাকারী ‘ইমরান ইবনু হুসায়ন (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমার উম্মাতের মধ্যে সর্বদা একটি দল সত্যের উপর অটল-অবিচল থেকে শত্রুর মুকাবিলায় সংগ্রাম করতে থাকবে এবং তাদের বিরুদ্ধবাদীদের ওপর বিজয়ী হবে। এমনিভাবে উম্মাতের শেষ দল মাসীহ দাজ্জালের (সত্য- মিথ্যার আন্দোলনে) সাথেও লড়াই-সংগ্রাম করতে থাকবে।

[১] সহীহ : আবূ দাঊদ ২৪৮৪, মুসনাদ আহমাদ ১৯৮৫১, সহীহ আল জামি‘ ৭২৯৪।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18