জিহাদ
১৯/০. অধ্যায়ঃ
জিহাদ - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ أَنَسٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجَعَ مِنْ غَزْوَةِ تَبُوكَ فَدَنَا مِنَ الْمَدِينَةِ فَقَالَ: «إِنَّ بِالْمَدِينَةِ أَقْوَامًا مَا سِرْتُمْ مَسِيرًا وَلَا قَطَعْتُمْ وَادِيًا إِلَّا كَانُوا مَعَكُمْ» . وَفِي رِوَايَةٍ: «إِلَّا شَرِكُوكُمْ فِي الْأَجْرِ» . قَالُوا: يَا رَسُولَ اللَّهِ وَهُمْ بِالْمَدِينَةِ؟ قَالَ: «وهُم بالمدينةِ حَبسهم الْعذر» . رَوَاهُ البُخَارِيّ
বর্ণনাকারী আনাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) তাবূক যুদ্ধ হতে ফিরে যখন মাদীনার সন্নিকটবর্তী হলেন তখন বললেন, এমন কিছু সংখ্যক লোক মাদীনায় রয়ে গেছে। তোমরা সফরে যে সকল ভূমি বা উপত্যকায় যেখানে যেখানে গমন করেছ, তারা সর্বাবস্থায় তোমাদের সঙ্গে ছিল।অপর বর্ণনায় রয়েছে, তারা তোমাদের সাথে সাওয়াব লাভে শারীক ছিল। উপস্থিত সহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! তারা মাদীনায় অবস্থান করে আমাদের সাথে কিভাবে শারীক হয়েছে? তিনি (ﷺ) বললেন, হ্যাঁ, তারা মাদীনাতেই অবস্থানরত; তাদের (শারীরিক ও আর্থিক) অসামর্থ্যই (অপারগতা) তোমাদের সাথে যেতে বিরত রেখেছে।
[১] সহীহ : সহীহুল বুখারী ৪৪২৩, ইবনু মাজাহ ২৭৬৪, মুসনাদ আহমাদ ১২০০৯।