জিহাদ
১৯/০. অধ্যায়ঃ
জিহাদ - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ بُرَيْدَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «حُرْمَةُ نِسَاءِ الْمُجَاهِدِينَ عَلَى الْقَاعِدِينَ كَحُرْمَةِ أُمَّهَاتِهِمْ وَمَا مِنْ رَجُلٍ مِنَ الْقَاعِدِينَ يَخْلُفُ رَجُلًا مِنَ الْمُجَاهِدِينَ فِي أَهْلِهِ فَيَخُونُهُ فِيهِمْ إِلَّا وُقِفَ لَهُ يَوْمَ الْقِيَامَةِ فيأخذُ مِنْ عَمَلِهِ مَا شَاءَ فَمَا ظَنُّكُمْ؟» . رَوَاهُ مُسلم
বর্ণনাকারী বুরায়দাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: ঘরে অবস্থানকারী পুরুষগণের নিকট মুজাহিদের সহধর্মিণীদের সম্মান ও মর্যাদা তাদের মাতৃসম।যদি ঘরে অবস্থানকারী কোনো ব্যক্তি কোনো মুজাহিদের পরিবারের তত্ত্বাবধানে থেকে তাদের ব্যাপারে খিয়ানাত করে, তবে খিয়ানাতকারীকে ক্বিয়ামাতের দিন আটকিয়ে মুজাহিদকে বলা হবে তুমি তার নেক ‘আমাল যত পরিমাণ ইচ্ছা আদায় করে নাও। তিনি (ﷺ) বললেন, এবার তোমাদের কি ধারণা?
[১] সহীহ : সহীহ মুসলিম ১৮৯৭, আবূ দাঊদ ২৪৯৬, নাসায়ী ৩১৮৯, মুসনাদ আহমাদ ২২৯৭৭, সহীহ আল জামি‘ ৩১৪১।