প্রশাসন ও বিচারকার্য
১৮/৪. অধ্যায়ঃ
বিচারকার্য এবং সাক্ষ্যদান - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَجُوزُ شَهَادَةُ خَائِنٍ وَلَا خَائِنَةٍ وَلَا مَجْلُودٍ حَدًّا وَلَا ذِي غِمْرٍ عَلَى أَخِيهِ وَلَا ظَنِينٍ فِي وَلَاءٍ وَلَا قَرَابَةٍ وَلَا الْقَانِعِ مَعَ أَهْلِ الْبَيْتِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حديثٌ غريبٌ ويزيدُ بن زيادٍ الدِّمَشْقِي الرَّاوِي مُنكر الحَدِيث
বর্ণনাকারী ‘আয়িশাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: ঐ সকল লোকেদের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। যথা- ১. খিয়ানাতকারী পুরুষ ও খিয়ানাতকারিণী নারী,২. শারী'আতের বিধান অনুযায়ী দণ্ডপ্রাপ্ত ব্যক্তি,৩. শত্রু, যদিও তার মুসলিম ভাই হয়,৪. সে গোলাম, যে তার মুক্তকারীকে অস্বীকার করে,৫. বংশ পরিবর্তনকারী, যে স্বীয় বংশসূত্র গোপন করে অন্য বংশের দাবী করে,৬. পরিবারভুক্ত গোলাম বা চাকর, যে ঐ পরিবারের উপর নির্ভরশীল। (তিরমিযী; আর তিনি বলেন, হাদীসটি গরীব। আর এ হাদীসের অপর রাবী ইয়াযীদ ইবনু যিয়াদ আদ্ দিমাশক্বী মুনকারুল হাদীস)
[১] য‘ঈফ : তিরমিযী ২২৯৮, য‘ঈফ আল জামি‘ ৬১৯৯, ইরওয়া ২৬৭৫। কারণ এর সনদে ইয়াযীদ বিন যিয়াদ একজন দুর্বল রাবী।