পাক-পবিত্রতা

৩/৩. অধ্যায়ঃ

মিসওয়াক করা প্রসঙ্গে - প্রথম অনুচ্ছেদ

سِوَاكٌ(সিওয়া-ক) শব্দটি মিসওয়াক করা এবং যার মাধ্যমে মিসওয়াক করা হয় উভয়কেই বুঝায়। তবে এখানেسِوَاكٌদ্বারা মিসওয়াক করা উদ্দেশ্য। ’আল্লামা জাযারী বলেনঃ যেসব কাষ্ঠ খণ্ডের মাধ্যমে দাঁত মাজা হয় তাকেسِوَاكٌএবংمِسْوَاكٌবলে।

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ حُذَيْفَةَ قَالَ كَانَ النَّبِيُّ ﷺ إِذَا قَامَ لِلتَّهَجُّدِ مِنَ اللَّيْلِ يَشُوْصُ فَاهُ بِالسِّوَاكِ. مُتَّفَقٌ عَلَيْهِ

বর্ণনাকারী হুযায়ফাহ্ (রাঃ)

নবী (ﷺ) তাহাজ্জুদের সালাত আদায়ের জন্য ঘুম থেকে উঠেই মিসওয়াক দ্বারা ঘষে মুখ পরিষ্কার করে নিতেন। [১]

[১] সহীহ : বুখারী ২৪৬, মুসলিম ২৫৫।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18