প্রশাসন ও বিচারকার্য
১৮/৩. অধ্যায়ঃ
বিচারকদের (সহকর্মীদের) বেতন ও হাদিয়া গ্রহণ করা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَن خَوْلةَ الْأَنْصَارِيَّةِ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ رِجَالًا يَتَخَوَّضُونَ فِي مَالِ اللَّهِ بِغَيْرِ حَقٍّ فَلَهُمُ النَّارُ يَوْمَ الْقِيَامَةِ» . رَوَاهُ البُخَارِيّ
বর্ণনাকারী খাওলাহ্ আনসারিয়্যাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কিছু সংখ্যক মানুষ আল্লাহ তা'আলার (যাকাত, বায়তুল মাল বা গনীমাতের) সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে থাকে। ক্বিয়ামাত দিবসে তাদের জন্য জাহান্নামের আগুন নির্ধারিত।
[১] সহীহ : বুখারী ৩১১৮, আহমাদ ২৭৩১৮, সহীহ আল জামি‘ ২০৭৩।