প্রশাসন ও বিচারকার্য

১৮/২. অধ্যায়ঃ

প্রশাসনিক কর্মস্থলে কাজ করা এবং তা গ্রহণের দায়িত্বে ভয় করা - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنِ ابْنِ مَوْهَبٍ: أَنَّ عُثْمَانَ بْنِ عَفَّانَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ لِابْنِ عُمَرَ: اقْضِ بَين النَّاس قَالَ: أَو تعاقبني يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ؟ قَالَ: وَمَا تَكْرَهُ مِنْ ذَلِك وَقد كَانَ أَبوك قَاضِيا؟ قَالَ: لِأَنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ كَانَ قَاضِيًا فَقَضَى بِالْعَدْلِ فَبِالْحَرِيِّ أَنْ يَنْقَلِبَ مِنْهُ كَفَافًا» . فَمَا راجعَه بعدَ ذَلِك. رَوَاهُ التِّرْمِذِيّ

বর্ণনাকারী ইবনু উমার (রাঃ)

উসমান ইবনু ‘আফ্ফান (রাঃ) ইবনু উমার (রাঃ) -কে বললেন: আপনি মানুষের মাঝে ইনসাফ ক্বায়িম (বিচারকের দায়িত্ব গ্রহণ) করুন। ইবনু উমার (রাঃ) বললেন, হে আমীরুল মুমিনীন! আপনি আমাকে ক্ষমা করবেন না? উসমান (রাঃ) বললেন: আপনি এই দায়িত্বকে অপছন্দ করছেন, অথচ আপনার পিতা তো (খলীফাহ্ নিযুক্ত হওয়ার পূর্বেও) বিচার- ফায়সালা করেছেন। ইবনু উমার (রাঃ) বললেন: আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, তিনি (ﷺ) বলেছেন: যে ব্যক্তি বিচারক নিযুক্ত হয়ে ন্যায়পরায়ণতার সাথে বিচারকার্য পরিচালনা করে তার জন্য এটাই উত্তম যে, সে তা থেকে ন্যায্যভাবে অব্যাহতি লাভ করতে পারে। অতঃপর উসমান (রাঃ) ইবনু উমার (রাঃ) -কে এ সম্পর্কে আর কিছুই বলেননি।

[১] য‘ঈফ : তিরমিযী ১৩২২, য‘ঈফ আল জামি‘ ৫৭৯৯, য‘ঈফ আত্ তারগীব ১৩০৯। কারণ এর সনদে ‘আবদুল মালিক বিন আবী জামীলাহ্ একজন দুর্বল রাবী। আর সানাদটিও বিছিন্ন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18