প্রশাসন ও বিচারকার্য

১৮/১. অধ্যায়ঃ

জনগণের প্রতি শাসকের সহনশীলতা প্রদর্শন করা - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَن ابنِ أَبِي بُرْدَةَ قَالَ: بَعَثَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَدَّهُ أَبَا مُوسَى وَمُعَاذًا إِلَى الْيَمَنِ فَقَالَ: «يَسِّرَا وَلَا تُعَسِّرَا وَبَشِّرَا وَلَا تُنَفِّرَا وَتَطَاوَعَا وَلَا تَخْتَلِفَا»

বর্ণনাকারী ইবনু আবূ বুরদাহ্ (রাঃ)

(একদিন) নবী (ﷺ) তার দাদা আবূ মূসা ও মু'আয (রাঃ)-কে ইয়ামানে পাঠালেন এবং অতঃপর বললেন: তোমরা মানুষের জন্য সহজসাধ্য কাজ করবে, কঠিন ও কষ্টদায়ক কাজ চাপিয়ে দিও না। তাদেরকে সুসংবাদ দাও, হতাশা ও নৈরাশ্যজনক কথা তাদেরকে শুনাও না। পরস্পর ঐকমত্যের ভিত্তিতে কাজ করবে, মতানৈক্য করবে না।

[১] সহীহ : বুখারী ৬১২৪, ৩০৩৮, মুসলিম ১৭৩৩, আহমাদ ১৯৬৯৯, সহীহাহ্ ১১৫১, সহীহ আল জামি‘ ৮০৮৭।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18