প্রশাসন ও বিচারকার্য

১৮/০. অধ্যায়ঃ

প্রশাসন ও বিচারকার্য - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَن المقدامِ بن معْدي كِربَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَرَبَ عَلَى مَنْكِبَيْهِ ثُمَّ قَالَ: «أَفْلَحْتَ يَا قُدَيْمُ إِنْ مُتَّ وَلَمْ تَكُنْ أَمِيرًا وَلَا كَاتبا وَلَا عريفا» . رَوَاهُ أَبُو دَاوُد

বর্ণনাকারী মিক্বদাম ইবনু মা'দীকারাব (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) তার কাঁধের উপর হাত রেখে অত্যন্ত আক্ষেপে বলেছেন: হে কুদায়ম! (মিক্বদাম-এর সংক্ষেপ) তুমি যদি আমীর, লেখক ও সরদার না হয়ে মৃত্যুবরণ করো; তাহলে তুমি সাফল্য লাভ করবে।

[১] য‘ঈফ : আবূ দাঊদ ২৯৩৩, আহমাদ ১৭২০৫, য‘ঈফাহ্ ১১৩৩, য‘ঈফ আত্ তারগীব ৪৮৫। কারণ এর সনদে সালিহ দুর্বল রাবী আর তার পিতা ইয়াহ্ইয়া একজন মাসতুর রাবী।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18