প্রশাসন ও বিচারকার্য

১৮/০. অধ্যায়ঃ

প্রশাসন ও বিচারকার্য - প্রথম অনুচ্ছেদ

الإمارةশব্দটির অর্থ আমিরের পদ গ্রহণ করা বা চিহ্ন ইত্যাদি।القضاءদ্বারা এখানে উদ্দেশ্য শার্’ঈ আদালত।

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّكُمْ سَتَحْرِصُونَ عَلَى الْإِمَارَةِ وَسَتَكُونُ نَدَامَةً يَوْمَ الْقِيَامَةِ فَنِعْمَ الْمُرْضِعَةُ وَبِئْسَتِ الفاطمةُ» . رَوَاهُ البُخَارِيّ

বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাঃ)

নবী (ﷺ) বলেছেন: শীঘ্রই তোমরা ক্ষমতা ও নেতৃত্বের জন্য লালায়িত হয়ে পড়বে। আর এ কারণে নিশ্চয় ক্বিয়ামাতের দিন তোমরা লজ্জিত হবে। অতঃপর তা কতই না উত্তম দুধপানকারিণী এবং দুধ ছাড়ানোকারিণী কতই না মন্দ।

[১] সহীহ : বুখারী ৭১৪৮, নাসায়ী ৪২১১, আহমাদ ৯৭৯১, সহীহাহ্ ২৫৩০, সহীহ আল জামি‘ ২৩০৪, সহীহ আত্ তারগীব ২১৭৮।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18