দণ্ডবিধি

১৭/৫. অধ্যায়ঃ

মদের বর্ণনা ও মধ্যপায়ীকে ভীতিপ্রদর্শন করা - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ أَنَسٍ عَنْ أَبِي طَلْحَةَ: أَنَّهُ قَالَ: يَا نَبِيَّ اللَّهِ إِنِّي اشْتَرَيْتُ خَمْرًا لِأَيْتَامٍ فِي حِجْرِي قَالَ: «أَهْرِقِ الْخَمْرَ وَاكْسِرِ الدِّنَانَ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَضَعَّفَهُ. وَفِي رِوَايَةِ أَبِي دَاوُدَ: أَنه سَأَلَهُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَيْتَامٍ وَرِثُوا خَمْرًا قَالَ: «أَهْرِقْهَا» . قَالَ: أَفَلَا أَجْعَلُهَا خلاًّ؟ قَالَ: «لَا»

বর্ণনাকারী আবূ ত্বলহাহ্ (রাঃ)

হে আল্লাহর নবী! আমি ঐ সকল ইয়াতীমদের জন্য কিছু মদ ক্রয় করেছি, যারা আমার তত্ত্বাবধানে প্রতিপালিত হচ্ছে। তিনি (ﷺ) বললেন: মদ ঢেলে ফেল এবং তার পাত্রগুলো ভেঙ্গে ফেল।আর আবূ দাঊদ-এর বর্ণনাতে আছে, আবূ ত্বলহাহ্ (রাঃ) নবী (ﷺ) এর নিকট জিজ্ঞেস করলেন, তার তত্ত্বাবধানে যে সকল ইয়াতীম আছে, উত্তরাধিকার সূত্রে তারা কিছু মদের মালিক হয়েছে (এমতাবস্থায় তা কি করব?) নবী (ﷺ) বললেন: তা ফেলে দাও। আবূ ত্বলহাহ্ (রাঃ) বললেন: আমি কি তা দিয়ে সিরকা বানাতে পারব? তিনি (ﷺ) বললেন: না।

[১] হাসান : তিরমিযী ১২৯৩, আবূ দাঊদ ৩৬৭৫, আহমাদ ১২১৮৯।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18