দণ্ডবিধি

১৭/৩. অধ্যায়ঃ

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে বদদোয়া না করা - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: أَتَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرَجُلٍ قَدْ شَرِبَ الْخَمْرَ فَقَالَ: «اضْرِبُوهُ» فَمِنَّا الضَّارِبُ بِيَدِهِ وَالضَّارِبُ بِنَعْلِهِ وَالضَّارِبُ بِثَوْبِهِ فَلَمَّا انْصَرَفَ قَالَ بَعْضُ الْقَوْمِ: أَخْزَاكَ اللَّهُ قَالَ: «لَا تَقُولُوا هَكَذَا لَا تُعِينُوا عَلَيْهِ الشَّيْطَانَ» . رَوَاهُ الْبُخَارِيُّ

বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাঃ)

একদিন জনৈক ব্যক্তিকে নবী (ﷺ)-এর নিকট আনা হলো, যে মদ পান করেছিল। তিনি (ﷺ) বললেন : তোমরা তাকে প্রহার করো। রাবী বলেন : তখন আমাদের মাঝে কেউ হাত দ্বারা, কেউ জুতার দ্বারা, আবার কেউ বা কাপড় (পেঁচিয়ে লাঠির মতো বানিয়ে তা) দ্বারা আঘাত করল। অতঃপর লোকটি যখন চলে গেল, তখন এক ব্যক্তি বলে উঠল, আল্লাহ তোমাকে লাঞ্ছিত করুক। তখন এটা শুনে নবী (ﷺ) বললেন : এরূপ বলো না। তার ওপর শায়ত্বনকে সাহায্য করো না।

[১] সহীহ : বুখারী ৬৭৭৭, আবূ দাঊদ ৪৪৭৭, আহমাদ ৭৯৮৫।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18