দণ্ডবিধি
১৭/০. অধ্যায়ঃ
চোরের হাত কাটা প্রসঙ্গ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَيْسَ عَلَى خَائِنٍ وَلَا مُنْتَهِبٍ وَلَا مُخْتَلِسٍ قَطْعٌ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَهْ والدارمي
বর্ণনাকারী উক্ত রাবী (জাবির (রাঃ)
নবী (ﷺ) বলেছেন : আত্মসাৎকারী, ছিনতাইকারী ও লুটতরাজকারীর হাত কাটা যাবে না।
[১] সহীহ : তিরমিযী ১৪৪৮, নাসায়ী ৪৯৭১, ইবনু মাজাহ ২৫৯১, দারিমী ২৩১৫।