দণ্ডবিধি

১৭/০. অধ্যায়ঃ

চোরের হাত কাটা প্রসঙ্গ - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو بْنِ الْعَاصِ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنَّهُ سُئِلَ عَنِ الثَّمَرِ الْمُعَلَّقِ قَالَ: «مَنْ سَرَقَ مِنْهُ شَيْئًا بَعْدَ أَنْ يُؤْوِيَهُ الْجَرِينَ فَبَلَغَ ثَمَنَ الْمِجَنِّ فَعَلَيْهِ الْقَطْعُ» . رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ

বর্ণনাকারী আমর ইবনু শু'আয়ব তাঁর পিতার মাধ্যমে তাঁর দাদা ‘আব্দুল্লাহ ইবনু 'আমর ইবনুল ‘আস (রাঃ)

গাছ থেকে ফল চুরির ব্যাপারে রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করা হলে তিনি (ﷺ) বললেন : যে গাছ থেকে ফল কেটে খলায় স্তূপীকৃত, সংগ্রহ করার পর কেউ তাথেকে চুরি করল এবং তার মূল্য যদি একটি ঢালের সমপরিমাণও হয়, তবুও সে হাত কাটার অপরাধী হবে।

[১] হাসান : আবূ দাঊদ ১৭১০, নাসায়ী ৪৯৫৮, ইরওয়া ২৫১৯।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18