দণ্ডবিধি

১৭/৭. অধ্যায়ঃ

দণ্ডবিধি - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

عَنْ نَافِعٍ: أَنَّ صَفِيَّةَ بِنْتَ أَبِي عُبَيْدٍ أَخْبَرَتْهُ أَنَّ عَبْدًا مِنْ رَقِيقِ الْإِمَارَةِ وَقَعَ على وليدةٍ من الخُمسِ فاستَكرهَها حَتَّى افتضَّها فَجَلَدَهُ عُمَرُ وَلَمْ يَجْلِدْهَا مِنْ أَجْلِ أَنَّهُ استكرهها. رَوَاهُ البُخَارِيّ

বর্ণনাকারী উমার (রাঃ)

সফিয়্যাহ্ বিনতু আবূ ’উবায়দ (রহঃ) তার নিকট বর্ণনা করেন। একদিন সরকারী এক গোলাম সরকারী কোষাগারের (গনীমাতের) এক বাঁদীর সাথে জোরপূর্বক যিনা করে, এমনকি তার সতীত্বও হরণ করে নেয়। এমতাবস্থায় ’উমার গোলামটিকে (পঞ্চাশটি) চাবুক মারলেন এবং বাঁদীকে শাস্তি দিলেন না। কেননা তার সাথে জোরপূর্বক যিনা করা হয়েছে। (বুখারী)[1]

[১] সহীহ : বুখারী ৬৯৪৯, শারহুস্ সুন্নাহ্ ২৫৮৮।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18