দণ্ডবিধি

১৭/৭. অধ্যায়ঃ

দণ্ডবিধি - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ رَجُلًا مِنْ بَنِي بَكْرِ بْنِ لَيْثٍ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَقَرَّ أَنَّهُ زَنَى بِامْرَأَةٍ أَرْبَعَ مَرَّاتٍ فَجَلَدَهُ مِائَةً وَكَانَ بِكْرًا ثُمَّ سَأَلَهُ الْبَيِّنَةَ عَلَى الْمَرْأَةِ فَقَالَتْ: كَذَبَ وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ فَجُلِدَ حَدَّ الْفِرْيَةِ. رَوَاهُ أَبُو دَاوُد

বর্ণনাকারী ইবনু 'আব্বাস (রাঃ)

বাক্ ইবনু লায়স গোত্রের জনৈক ব্যক্তি নবী (ﷺ) এর নিকট এসে চারবার স্বীকারোক্তি দিল যে, সে এক নারীর সাথে যিনা করেছে। লোকটি ছিল অবিবাহিত, তাই তিনি (ﷺ) তাকে একশত চাবুক মারলেন এবং নারীটির বিরুদ্ধে তার নিকট প্রমাণ চাইলেন। নারীটি বলল, হে আল্লাহর রাসূল (ﷺ) আল্লাহর কসম সে মিথ্যা বলেছে। এবার তিনি (ﷺ) লোকটির ওপর হাদ্দে কফ জারি করলেন (মিথ্যা তুহমতের হাদ্দ জারী করলেন)।

[১] মুনকার : আবূ দাঊদ ৪৪৬৭, মুসতাদরাক লিল হাকিম ৮১১০। কারণ এর সনদে কাসিম বিন ফাইয়্যায-কে ইবনু মা‘ঈন দুর্বল বলেছেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18