পাক-পবিত্রতা

৩/২. অধ্যায়ঃ

পায়খানা-প্রস্রাবের আদব - প্রথম অনুচ্ছেদ

اَلْأَدَبُ(আদাব) বা শিষ্টাচার হলো প্রত্যেক জিনিসের সীমার প্রতি লক্ষ্য রাখা। কারো কারো মতে আদাব হলো প্রশংসনীয় কথা বা কাজের প্রয়োগ। অভিধানবেত্তাগণ ’আদাব’ শব্দটি ব্যবহার করেন কোন ব্যক্তি বা বস্ত্তর ক্ষেত্রে যা উপযোগী সেক্ষেত্রে। যেমন বলা হয়أَدَابُ الدَّرْسِপাঠের আদব বা শিষ্টাচারأَدَابُ القَّاضِيْবিচারকের শিষ্টাচার। আরاَلْخَلَاءُ(খলা-) বলা হয় প্রাকৃতিক প্রয়োজন পূরণের স্থানকে। যেহেতু মানুষ সেখানে নির্জন থাকে তাই তাকেاَلْخَلَاءُনির্জনস্থান বলা হয়েছে।

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ أَنَسٍ كَانَ رَسُولُ اللهِ ﷺ يَدْخُلُ الْخَلَاءَ فَأَحْمِلُ أَنَا وَغُلَامٌ إِدَاوَةً مِنْ مَاءٍ وَعَنَزَةً يَسْتَنْجِىْ بِالْمَاءِ. مُتَّفَقٌ عَلَيْهِ

বর্ণনাকারী আনাস (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) পায়খানায় যেতেন। আমি এবং অন্য এক বালক পানির পাত্র ও বর্শাধারী একটি লাঠি নিয়ে যেতাম। সে পানি দিয়ে রাসূলুল্লাহ (ﷺ) শৌচ কার্য সমাধা করতেন। [১]

[১] সহীহ : বুখারী ১৫২, মুসলিম ২৭১।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18