পাক-পবিত্রতা
৩/১. অধ্যায়ঃ
যে কারণে ওজু করা ওয়াজিব হয় - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ مِفْتَاحُ الصَّلَاةِ الطُّهُورُ وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ. رَوَاهُ أَبُوْ دَاوٗدَ وَالتِّرْمِذِيُّ وَالدَّارِمِيُّ
বর্ণনাকারী আলী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সালাতের চাবি হল ‘উযূ’, আর সালাতের ‘তাহরীম’ হল ‘তাকবির’ (অর্থাৎ আল্ল-হু আকবার বলা) এবং তার ‘তাহলীল’ হল (সালাতের শেষে) সালাম ফিরানো। [১]
[১] হাসান সহীহ : আবূ দাঊদ ৬১৮, তিরমিযী ৩, আহমাদ ১/১২৯, দারিমী ৭১৪।