ক্রয়-বিক্রয় (ব্যবসা)

১২/১৯. অধ্যায়ঃ

ওসিয়ত (অন্তিম উপদেশ বা নির্দেশ) - দ্বিতীয় অনুচ্ছেদ

(আরবি) এর অভিধানিক অর্থ- প্রতিদান দেয়া, ‘আরবরা যখন কাউকে প্রতিদান দেয়, তখন তারা বলে অর্থাৎ- আমি তাকে পারিশ্রমিক প্রদান করলাম। ইবনু হাজার ‘আক্বালানী একে উল্লেখ করেছেন। আর ‘মুগরিব'-এ আছে, পরিভাষিক অর্থে- কোনো কিছুর বিনিময়ে কাউকে উপকার লাভের জন্য বস্তুর মালিক বানিয়ে দেয়া। আভিধানিক অর্থে তা শব্দের বিশেষ্য আর তা হলো শ্রমিক ভাড়া করা। (মিরকাতুল মাফাতীহ)

মিশকাতুল মাসাবিহ

وَيُرْوَى عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا وَصِيَّةَ لِوَارِثٍ إِلَّا أَنْ يَشَاءَ الْوَرَثَةُ» مُنْقَطِعٌ هَذَا لَفْظُ الْمَصَابِيحِ. وَفِي رِوَايَةِ الدَّارَقُطْنِيِّ: قَالَ: «لَا تَجُوزُ وَصِيَّةٌ لِوَارِثٍ إِلَّا أَنْ يَشَاء الْوَرَثَة»

বর্ণনাকারী ইবনু ‘আব্বাস (রাঃ)

নবী (ﷺ) বলেছেন : ওয়ারিসের জন্য ওয়াসিয়্যাত নেই, তবে যদি ওয়ারিসরা অনুমতি দেয়। মাসাবীহ-এর এ শব্দ কর্তিত হয়েছে; আর দারাকুতনীর বর্ণনায় রয়েছে, তিনি (ﷺ) বলেছেন : ওয়ারিসের জন্য ওয়াসিয়্যাত জায়িয নেই, তবে ওয়ারিসরা অনুমতি দিলে।

[১] য‘ঈফ : দারকুত্বনী ৪২৯৭, ইরওয়া ১৬৫৬, য‘ঈফ আল জামি‘ ৬১৯৮। কারণ এর সনদে ‘আত্ব আল খুরাসানী একজন দুর্বল ও মুদাল্লিস রাবী।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18