ক্রয়-বিক্রয় (ব্যবসা)
১২/১৯. অধ্যায়ঃ
ওসিয়ত (অন্তিম উপদেশ বা নির্দেশ) - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
عَن سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ قَالَ: عَادَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا مَرِيضٌ فَقَالَ: «أَوْصَيْتَ؟» قُلْتُ: نَعَمْ قَالَ: «بِكَمْ؟» قُلْتُ: بِمَالِي كُلِّهِ فِي سَبِيلِ اللَّهِ. قَالَ: «فَمَا تَرَكْتَ لِوَلَدِكَ؟» قُلْتُ: هُمْ أَغْنِيَاءُ بِخَيْرٍ. فَقَالَ: «أوص بالعشر» فَمَا زَالَت أُنَاقِصُهُ حَتَّى قَالَ: «أَوْصِ بِالثُّلُثِ وَالثُّلُثُ كَثِيرٌ» . رَوَاهُ التِّرْمِذِيّ
বর্ণনাকারী সা'দ ইবনু আবূ ওয়াক্কাস (রাঃ)
আমি রোগাগ্রস্ত হয়ে পড়লে রাসূলুল্লাহ (ﷺ) আমাকে দেখতে এসে জিজ্ঞেস করলেন, তুমি কি ওয়াসিয়্যাত করার ইচ্ছা করেছ? আমি বললাম, হ্যাঁ। তিনি (ﷺ) বললেন, কি পরিমাণ? আমি বললাম, আমার সমস্ত ধন-সম্পদ আল্লাহর পথে দিতে ইচ্ছা পোষণ করেছি। তিনি (ﷺ) বললেন, তোমার সন্তানের জন্য কি রাখতে চাও? আমি বললাম, তারা বহু সম্পদের অধিকারী। তিনি বললেন, তারপরও তুমি এক-দশমাংশ ওয়াসিয়্যাত কর! সা'দ (রাঃ) বলেন, আমি সর্বদা তাঁকে ‘এটা কম হয়, এটা কম হয়' বলতে থাকলাম। পরিশেষে তিনি (ﷺ) বললেন, তবে এক-তৃতীয়াংশ ওয়াসিয়্যাত করতে পার, আর এক-তৃতীয়াংশও অধিক।
[১] সহীহ : তিরমিযী ৯৭৫।