ক্রয়-বিক্রয় (ব্যবসা)

১২/১৯. অধ্যায়ঃ

ওসিয়ত (অন্তিম উপদেশ বা নির্দেশ) - প্রথম অনুচ্ছেদ

وَصَايَاশব্দটি বহুবচন, একবচনেوصيحةযাنصيةবা উপদেশ অর্থে ব্যবহৃত হয়। যেমন আল্লাহ তা’আলা বলেন-وَلَقَدْ وَصَّيْنَا الَّذِيْنَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ وَإِيَّاكُمْ أَنِ اتَّقُوا اللهَ’’আর আমি তোমাদের পূর্বে কিতাব যাদেরকে কিতাব দিয়েছি এবং তোমাদেরকে উপদেশ দিচ্ছি আল্লাহকে ভয় করার ব্যাপারে।’’ (সূরা আন্ নিসা ৪ : ১৩১)

মিশকাতুল মাসাবিহ

عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا حَقُّ امْرِئٍ مُسْلِمٍ لَهُ شَيْءٌ يُوصَى فِيهِ يَبِيتُ لَيْلَتَيْنِ إِلَّا وَوَصِيَّة مَكْتُوبَة عِنْده»

বর্ণনাকারী ‘আব্দুল্লাহ ইবনু 'উমার (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে মুসলিমের এমন ধন-সম্পদ আছে যা ওয়াসিয়্যাত (وَصَايَا) করা যায়; তার নিজের কাছে ওয়াসিয়্যাতনামা লেখে না রেখে দু' রাত অতিবাহিত করারও তার অধিকার (সুযোগ) নেই।

[১] সহীহ : বুখারী ২৭৩৮, মুসলিম ১৬৩৭, আবূ দাঊদ ২৭৬২, নাসায়ী ৩৬১৫, তিরমিযী ৯৭৪, ইবনু মাজাহ ২৬৯৯, আহমাদ ৯৮৫০, দারিমী ৩২১৯, ইরওয়া ১৬৫২, সহীহ আল জামি‘ ৫৬১৪।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18