ক্রয়-বিক্রয় (ব্যবসা)

১২/১৭. অধ্যায়ঃ

কুড়িয়ে পাওয়া দ্রব্য-সামগ্রী - প্রথম অনুচ্ছেদ

শুফ্‘আহ্ হলো ব্যক্তির মালিকানার মধ্যে সংযুক্ত একটি মালিকানার নাম। এটা মূলত ‘আরবদের উক্তি- (আরবি) অর্থাৎ- “সে বেজোড় ছিল, অতঃপর অন্যের মাধ্যমে তাকে জোড়ে পরিণত করেছি। আমি তার জোড়া নির্ধারণ করেছি।” এ থেকে গৃহীত। অর্থাৎ- অংশীদার হওয়ার কারণে স্থাবর সম্পত্তির বিক্রি হওয়ার সময় তা ক্রয়ের অগ্রাধিকার লাভ। শা'বী (রহঃ)-এর মতে, (আরবি)অর্থাৎ- যার শুফ্‘আহ্ বিক্রি করা হবে, এমতাবস্থায় সে উপস্থিত থেকে তা দাবী না করলে তার কোনো শুফ্‘আহ্ নেই। (মিরকাতুল মাফাতীহ)

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عُثْمَانَ التَّيَمِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَن لقطَة الْحَاج. رَوَاهُ مُسلم

বর্ণনাকারী ‘আব্দুর রহমান ইবনু ‘উসমান আত্‌ তায়মী (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) হাজীদের হারানো কোনো প্রকার জিনিস উঠাতে নিষেধ করেছেন।

[১] সহীহ : মুসলিম ১৭২৪, আবূ দাঊদ ১৭১৯, আহমাদ ১৬০৭০, সহীহ ইবনু হিব্বান ৪৮৯৭৬, সহীহ আল জামি‘ ৬৯৭৯, মুসতাদরাক লিল হাকিম ২৩৭৩।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18