ক্রয়-বিক্রয় (ব্যবসা)
১২/১৬. অধ্যায়ঃ
হাদিয়া (উপহার) ও হিবা (আনুদান) প্রসঙ্গে - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أُتِيَ بِبَاكُورَةِ الْفَاكِهَةِ وَضَعَهَا عَلَى عَيْنَيْهِ وَعَلَى شَفَتَيْهِ وَقَالَ: «اللَّهُمَّ كَمَا أَرَيْتَنَا أَوَّلَهُ فَأَرِنَا آخِرَهُ» ثُمَّ يُعْطِيهَا مَنْ يَكُونُ عِنْدَهُ مِنَ الصِّبْيَانِ. رَوَاهُ الْبَيْهَقِيّ فِي الدَّعْوَات الْكَبِير
বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ) কে দেখেছি, রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট কোনো নতুন ফল-মূল আনা হলে তিনি (ﷺ) তা স্বীয় দুই চোখের উপরে ও দুই ঠোটে লাগাতেন এবং বলতেন, হে আল্লাহ! যেভাবে তুমি আমাদেরকে এর প্রথমটি দেখিয়েছ সেভাবে এর শেষটিও দেখাও। অতঃপর তা তাঁর নিকট যে সমস্ত শিশু থাকত তাদেরকে দিয়ে দিতেন।
[১] য‘ঈফ : আদ্ দা‘ওয়াতুল কাবীর ৫১৪। কারণ এর সনদে ‘আবদুর রহমান বিন ইয়াহ্ইয়া বিন সা‘ঈদ আল উযারী একজন মাতরূক রাবী।