ক্রয়-বিক্রয় (ব্যবসা)
১২/১৬. অধ্যায়ঃ
হাদিয়া (উপহার) ও হিবা (আনুদান) প্রসঙ্গে - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ثَلَاثٌ لَا تُرَدُّ الْوَسَائِدُ وَالدُّهْنُ وَاللَّبَنُ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ قِيلَ: أَرَادَ بالدهن الطّيب
বর্ণনাকারী ইবনু 'উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তিন প্রকার জিনিস ফিরিয়ে দেয়া যায় না- বসার গদি বা বালিশসমূহ, তেল ও দুধ। ইমাম তিরমিযী (রহঃ) বলেন, হাদীসটি গরীব। কেউ বলেছেন, তেল অর্থে এখানে সুগন্ধিকে বুঝিয়েছেন।
[১] হাসান : তিরমিযী ২৭৯০, সহীহাহ্ ৬১৯, সহীহ আল জামি‘ ৩০৪৬, মুখতাসার আশ্ শামায়িল ১৮৭।