ক্রয়-বিক্রয় (ব্যবসা)

১২/১৫. অধ্যায়ঃ

দানসমূহ - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

عَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمْسِكُوا أَمْوَالَكُمْ عَلَيْكُمْ لَا تُفْسِدُوهَا فَإِنَّهُ مَنْ أَعْمَرَ عُمْرَى فَهِيَ لِلَّذِي أعمر حَيا وَمَيتًا ولعقبه» . رَوَاهُ مُسلم

বর্ণনাকারী জাবির (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তোমাদের ধন-সম্পদ তোমরা নিজেদের নিকট আঁকড়ে রাখ এবং তা বিনষ্ট করো না। সাবধান, যে ব্যক্তি 'উমরা’রূপে দান করেছে তা তারই (প্রাপ্য) হবে; যে ব্যক্তিকে তা দান করা হয়েছে— তার জীবনকালে, মৃত্যুকালে এবং পরবর্তীতেও তার ওয়ারিসগণই তার (হাক্বদার) হবে।

[১] সহীহ : মুসলিম ১৬২৫, আহমাদ ১৪৩৪১, ইরওয়া ১৬০৭।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18