ক্রয়-বিক্রয় (ব্যবসা)
১২/১৫. অধ্যায়ঃ
দানসমূহ - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ عُمَرَ أَصَابَ أَرْضًا بِخَيْبَرَ فَأَتَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَصَبْتُ أَرْضًا بِخَيْبَرَ لَمْ أُصِبْ مَالًا قَطُّ أَنْفَسَ عِنْدِي مِنْهُ فَمَا تَأْمُرُنِي بِهِ؟ قَالَ: «إِنْ شِئْتَ حَبَسْتَ أَصْلَهَا وَتَصَدَّقْتَ بِهَا» . فَتَصَدَّقَ بِهَا عُمَرُ: إِنَّهُ لَا يُبَاعُ أَصْلُهَا وَلَا يُوهب وَلَا يُورث وَتصدق بهَا فِي الْفُقَرَاءِ وَفِي الْقُرْبَى وَفِي الرِّقَابِ وَفِي سَبِيلِ اللَّهِ وَابْنِ السَّبِيلِ وَالضَّيْفِ لَا جُنَاحَ عَلَى مَنْ وَلِيَهَا أَنْ يَأْكُلَ مِنْهَا بِالْمَعْرُوفِ أَوْ يُطْعِمَ غَيْرَ مُتَمَوِّلٍ قَالَ ابْنُ سِيرِينَ: غير متأثل مَالا
বর্ণনাকারী ইবনু ‘উমার (রাঃ)
উমর (রাঃ) খায়বার যুদ্ধে (গনীমাতের) একখণ্ড জমিন লাভ করলেন। অতঃপর তিনি নবী (ﷺ) এর নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল! আমি খায়বারে একখণ্ড জমিন লাভ করেছি, তার চেয়ে উত্তম সম্পদ আমি আর কক্ষনো লাভ করিনি। হে আল্লাহর রাসূল! এখন আমাকে এতে কি করতে বলেন? তখন তিনি (ﷺ) বললেন, আপনি যদি চান তবে এর মূলস্বত্ব রক্ষা করে লভ্যাংশ দান করে দিতে পারেন। তাই উমর (রাঃ) তা এরূপে দান করলেন যে, তার মূল বিক্রি করা যাবে না, হেবা (দান) করা যাবে না এবং তাতে উত্তরাধিকার প্রবর্তিত হবে না। তা (হতে উৎপাদিত ফল-ফসল) দান করা হবে অভাবগ্রস্তদের মাঝে, আত্মীয়-স্বজনদের মাঝে, দাসমুক্তকরণে, আল্লাহর পথে (জিহাদে), মুসাফিরদের জন্য ও মেহমানদের জন্য। যে উক্ত জমিনের মুতাওয়াল্লী হবে সে জমা না করে তা হতে ন্যায্যভাবে খেতে বা (নিজ পরিবারকে) খাওয়াতে পারবে। এতে কোনো দোষ নেই।
[১] সহীহ : বুখারী ২৭৩৭, মুসলিম ১৬৩২, আবূ দাঊদ ২৮৭৮, নাসায়ী ৩৫৯৯, তিরমিযী ১৩৭৫, ইবনু মাজাহ ২৩৯৬, আহমাদ ৪৬০৮, সহীহ ইবনু খুযায়মাহ্ ২৪৮৩, সহীহ ইবনু হিব্বান ৪৯০১, ইরওয়া ১৫৮২, সহীহ আল জামি‘ ১৪১৮।