ক্রয়-বিক্রয় (ব্যবসা)

১২/১৪. অধ্যায়ঃ

অনাবাদী জমিন আবাদ করা ও সেচের পালা - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَرُوِيَ فِي «شَرْحِ السُّنَّةِ» : أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْطَعَ لِعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ الدُّورَ بِالْمَدِينَةِ وَهِيَ بَيْنَ ظَهْرَانَيْ عِمَارَةِ الْأَنْصَارِ مِنَ الْمَنَازِلِ وَالنَّخْلِ فَقَالَ بَنُو عَبْدِ بن زهرَة: نكتب عَنَّا ابْنَ أُمِّ عَبْدٍ فَقَالَ لَهُمْ رَسُولُ الله: «فَلِمَ ابْتَعَثَنِي اللَّهُ إِذًا؟ إِنَّ اللَّهَ لَا يُقَدِّسُ أُمَّةً لَا يُؤْخَذُ لِلضَّعِيفِ فِيهِمْ حَقُّهُ»

শারহুস্ সুন্নাহ্'র এক বর্ণনায় আছে, নবী (ﷺ) ‘আব্দুল্লাহ ইবনু মাস'ঊদ (রাঃ)-কে স্বাদীনায় বসতবাড়ির জায়গা জায়গিররূপে দান করলেন; আর তা ছিল আনসারদের খেজুর বাগান ও বাড়ির ইমারতের মধ্যস্থলে। তখন আনসারীদের বানী ‘আব্দ ইবনু যুহ্রাহ্ গোত্র বলে উঠল, হে আল্লাহর নবী! উম্মু “আব্দ-এর পুত্রকে আমাদের কাছ থেকে দূরে রাখুন। তখন তিনি (ﷺ) তাদের উদ্দেশে বললেন, তবে কেন আল্লাহ আমাকে প্রেরণ করেছেন? আল্লাহ ওই জাতিকে পাক-পবিত্র করেন না যাদের মধ্যে দুর্বলের হাক্ব প্রতিষ্ঠা করা হয় না।

[১] য‘ঈফ : আল উম্ম লিশ্ শাফি‘ঈ ৪/৪৫, শারহুস্ সুন্নাহ্ ২১৮৯, মুসনাদুশ্ শাফি‘ঈ ৪৩৫। কারণ এটি মুরসাল সনদে বর্ণিত।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18