ক্রয়-বিক্রয় (ব্যবসা)

১২/১৪. অধ্যায়ঃ

অনাবাদী জমিন আবাদ করা ও সেচের পালা - প্রথম অনুচ্ছেদ

২৯৯৯-[৯ ’আলকামাহ্ (রহঃ) তাঁর পিতা ওয়ায়িল ইবনু হুজর হতে বর্ণনা করেন। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে (ইয়ামানের) হাযরামাওতে একটি জমিন দান করেছিলেন। তিনি (ওয়ায়িল) বলেন, এজন্য আমার সাথে মু’আবিয়াহ্ (ইবনুল হাকাম)-কে পাঠিয়েছিলেন এবং বলেছিলেন, তাকে তা বুঝিয়ে দাও। (তিরমিযী ও দারিমী)[1]

মিশকাতুল মাসাবিহ

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ عَمَرَ أَرْضًا لَيْسَتْ لِأَحَدٍ فَهُوَ أَحَقُّ» . قَالَ عُرْوَةُ: قَضَى بِهِ عُمَرُ فِي خِلَافَتِهِ. رَوَاهُ الْبُخَارِيُّ

বর্ণনাকারী ‘আয়িশাহ্ (রাঃ)

নবী (ﷺ) বলেছেন : যে লোক মালিকবিহীন এমন কোনো জমিন আবাদ করে, সে-ই তার প্রকৃত হাক্বদার। ‘উরওয়াহ্ (রহঃ) বলেন, উমর (রাঃ)-ও তাঁর খিলাফাতকালে এ আদেশ করেছিলেন।

[১] সহীহ : বুখারী ২৩৩৫, আহমাদ ২৪৮৮৩, সহীহ আল জামি‘ ৬০৫৭।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18