ক্রয়-বিক্রয় (ব্যবসা)
১২/১৩. অধ্যায়ঃ
ভাড়ায় প্রদান ও শ্রম বিক্রি - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: قَالَ اللَّهُ تَعَالَى: ثَلَاثَةٌ أَنَا خَصْمُهُمْ يَوْمَ الْقِيَامَةِ: رَجُلٌ أَعْطَى بِي ثُمَّ غَدَرَ وَرَجُلٌ بَاعَ حُرًّا فَأَكَلَ ثَمَنَهُ وَرَجُلٌ اسْتَأْجَرَ أَجِيرًا فَاسْتَوْفَى مِنْهُ وَلَمْ يُعْطِهِ أَجْرَهُ . رَوَاهُ البُخَارِيّ
বর্ণনাকারী উক্ত রাবী (আবূ হুরায়রাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আল্লাহ তা'আলা বলেন, ক্বিয়ামাত দিবসে আমি তিন লোকের বিরুদ্ধে বাদী হবো-[১] যে লোক আমার নামে অঙ্গীকার করে পরে তা ভঙ্গ করেছে,[২] যে লোক স্বাধীন মানুষকে বিক্রি করে তার মূল্য খেয়েছে এবং[৩] যে লোক শ্রমিক নিয়োগ করে পূর্ণ কাজ আদায় করে নিয়েছে, কিন্তু তার প্রাপ্য মজুরী প্রদান করেনি।
[১] সহীহ : বুখারী ২২২৭, ইবনু মাজাহ ২৪৪২, আহমাদ ৮৬৯২, সহীহ ইবনু হিব্বান ৭৩৩৯। তবে শায়খ নাসিরুদ্দীন আল আলবানী (রহঃ) হাদীসটিকে দুর্বল বলেছেন। কারণ এর সনদে ‘ইয়াহ্ইয়া বিন সুলায়ম’ খুবই বিতর্কিত একজন রাবী। তিনি এ বিষয়ে ইরওয়াউল গালীলে বিস্তারিত আলোচনা করেছেন।