ক্রয়-বিক্রয় (ব্যবসা)
১২/১০. অধ্যায়ঃ
কারো সম্পদে অন্যায় হস্তক্ষেপ, ঋণ ও ক্ষতিপূরণ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ أَبِي أُمَامَةَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الْعَارِيَةُ مُؤَدَّاةٌ وَالْمِنْحَةٌ مَرْدُودَةٌ وَالدَّيْنُ مَقْضِيٌّ وَالزَّعِيمُ غَارِمٌ» . رَوَاهُ النرمذي وَأَبُو دَاوُد
বর্ণনাকারী আবূ উমামাহ্ আল বাহিলী (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, ঋণের জিনিস ফেরত দিতে হবে। উপকারের স্বার্থে প্রাপ্ত জিনিস ফেরত দিতে হবে (অর্থাৎ- তিনি ঋণী)। ঋণ শোধ করতে হবে এবং জামিনদারকে দণ্ড দিতে হবে।
[১] সহীহ : তিরমিযী ১২৬৫, ইবনু মাজাহ ২৩৯৮, আবূ দাঊদ ৩৫৬৫, আহমাদ ২২২৯৪, ইরওয়া ১৪১২, সহীহাহ্ ৬১০, সহীহ আল জামি‘ ৪১১৬।