ক্রয়-বিক্রয় (ব্যবসা)

১২/১০. অধ্যায়ঃ

কারো সম্পদে অন্যায় হস্তক্ষেপ, ঋণ ও ক্ষতিপূরণ - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَن قَتَادَة قَالَ: سَمِعْتُ أَنَسًا يَقُولُ: كَانَ فَزَعٌ بِالْمَدِينَةِ فَاسْتَعَارَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَسًا مِنْ أَبِي طَلْحَةَ يُقَالُ لَهُ: الْمَنْدُوبُ فَرَكِبَ فَلَمَّا رَجَعَ قَالَ: «مَا رَأَيْنَا مِنْ شَيْءٍ وَإِن وَجَدْنَاهُ لبحرا»

বর্ণনাকারী ক্বতাদাহ্ (রহঃ)

আমি আনাস (রাঃ)-কে বলতে শুনেছি, একদিন মাদীনায় (শত্রু আক্রমণের) চাঞ্চল্য দেখা দিল। তখন নবী (ﷺ) আবূ ত্বলহাহ্ (রাঃ) হতে একটি ঘোড়া ধার নিলেন, যার নাম ছিল ‘মানদূব' এবং অনুসন্ধানের জন্য তাতে আরোহণ করলেন। কিন্তু যখন ফিরে এলেন, তখন বললেন, আমি তো কিছু দেখলাম না; আর আমি এ ঘোড়াকে দ্রুতগামী হিসেবেই পেয়েছি।

[১] সহীহ : বুখারী ২৬২৭, মুসলিম ২৩০৭, আবূ দাঊদ ৪৯৮৮, তিরমিযী ১৬৮৫, আহমাদ ১২৭৪৪, ইরওয়া ১৫১২, সহীহ আল জামি‘ ৫৬২৫।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18