ক্রয়-বিক্রয় (ব্যবসা)

১২/৯. অধ্যায়ঃ

অংশীদারিত্ব ও ওয়াকালা (দায়িত্ব প্রদান) - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ جَابِرٍ قَالَ: أَرَدْتُ الْخُرُوجَ إِلَى خَيْبَرَ فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَلَّمْتُ عَلَيْهِ وَقُلْتُ: إِنِّي أَرَدْتُ الْخُرُوجَ إِلَى خَيْبَرَ فَقَالَ: «إِذَا أَتَيْتَ وَكِيلِي فَخُذْ مِنْهُ خَمْسَةَ عَشَرَ وَسْقًا فَإِنِ ابْتَغَى مِنْكَ آيَةً فَضَعْ يدك على ترقوته» . رَوَاهُ أَبُو دَاوُد

বর্ণনাকারী জাবির (রাঃ)

আমি খায়বারের দিকে যাওয়ার ইচ্ছা পোষণ করলাম। অতঃপর নবী (ﷺ)-এর কাছে গিয়ে তাঁকে সালাম দিয়ে বললাম, হে আল্লাহর নবী! আমি খায়বারের দিকে যেতে চাই। তিনি (ﷺ) বললেন, যখন সেখানে আমার উকিলের নিকট পৌঁছবে, তার থেকে পনের ‘ওয়াসাক্ব' (খেজুর) নিবে। সে যদি তোমার কাছে আমার কোনো নিদর্শন খোঁজ করে, তখন তুমি কোনো কাজের জন্য কাউকে তার গলার হাঁসুলির (অলঙ্কারের) উপর হাত রেখ।

[১] য‘ঈফ : আবূ দাঊদ ৩৬৩২, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১১৪৩২। কারণ এর সনদে মুহাম্মাদ বিন ইসহক একজন মুদাল্লিস রাবী।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18