ক্রয়-বিক্রয় (ব্যবসা)

১২/৮. অধ্যায়ঃ

দেউলিয়া (দারিদ্র্য) হওয়া এবং ঋণীকে অবকাশ দান - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَن عبد الله بن أبي ربيعَة قَالَ: اسْتَقْرَضَ مِنِّي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعِينَ أَلْفًا فَجَاءَهُ مَالٌ فَدَفَعَهُ إِلَيَّ وَقَالَ: «بَارَكَ اللَّهُ تَعَالَى فِي أَهْلِكَ وَمَالِكَ إِنَّمَا جَزَاءُ السَّلَفِ الْحَمْدُ وَالْأَدَاءُ» . رَوَاهُ النَّسَائِيُّ

বর্ণনাকারী ‘আব্দুল্লাহ ইবনু আবূ রবী‘আহ্ (রাঃ)

নবী (ﷺ) আমার নিকট হতে চল্লিশ হাজার (দিরহাম) ঋণ করেছিলেন। যখন তাঁর কাছে অর্থের ব্যবস্থা হলো, তখন তিনি (সাঃ ) আমার প্রাপ্য পরিশোধ করলেন এবং দোয়া করলেন- “বা-রকাল্ল-হু তা'আলা- ফী আহলিকা ওয়ামা-লিকা” (অর্থা- আল্লাহ তা'আলা তোমাকে ধন-সম্পদ ও পরিবার-পরিজনে বারাকাত দান করুন)। আর বললেন, ঋণ দেয়ার প্রতিদান হচ্ছে ঋণদাতার কৃতজ্ঞতা প্রকাশ করা এবং ঋণ পরিশোধ করা।

[১] সহীহ : নাসায়ী ৪৬৮৩, ইবনু মাজাহ ২৪২৪, ইরওয়া ১৩৮৮, সহীহ আল জামি‘ ২৩৫৩।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18