ক্রয়-বিক্রয় (ব্যবসা)

১২/৮. অধ্যায়ঃ

দেউলিয়া (দারিদ্র্য) হওয়া এবং ঋণীকে অবকাশ দান - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ أَبِي الْيَسَرِ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ أَنْظَرَ مُعْسِرًا أَوْ وَضَعَ عَنْهُ أَظَلَّهُ اللَّهُ فِي ظِلِّهِ» . رَوَاهُ مُسلم

বর্ণনাকারী আবুল ইয়াসার (রাঃ)

আমি নবী (ﷺ) কে বলতে শুনেছি, যে ব্যক্তি অক্ষম ঋণীকে সময়দান করবে অথবা তার ঋণ মাওকূফ করবে, আল্লাহ তা'আলা (ক্বিয়ামাত দিবসে) তাকে তাঁর ছায়া দান করবেন।

[১] সহীহ : মুসলিম ৩০০৬, আহমাদ ১৫৫২১, সহীহ ইবনু হিব্বান ৫০৪৪, সহীহ আল জামি‘ ৬১০৬।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18