ক্রয়-বিক্রয় (ব্যবসা)
১২/৩. অধ্যায়ঃ
সুদ - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم لعن آكِلَ الرِّبَا وَمُوَكِلَهُ وَكَاتِبَهُ وَمَانِعَ الصَّدَقَةِ وَكَانَ ينْهَى عَن النوح. رَوَاهُ النَّسَائِيّ
বর্ণনাকারী ‘আলী (রাঃ)
তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে অভিসম্পাত করতে শুনেছেন— সুদ গ্রহীতার প্রতি, সুদ দাতার প্রতি, সুদের দলীলপত্র লেখকের প্রতি এবং দান-খয়রাতে বাধাদানকারীর প্রতিও। আর তিনি (ﷺ) মৃতের জন্য বিলাপ করে কাঁদতে নিষেধ করতেন।
[১] সহীহ : নাসায়ী ৫৩০৩।