ক্রয়-বিক্রয় (ব্যবসা)
১২/৩. অধ্যায়ঃ
সুদ - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَبِيعُوا الذَّهَبَ بِالذَّهَبِ إِلَّا مِثْلًا بِمِثْلٍ وَلَا تُشِفُّوا بَعْضَهَا عَلَى بَعْضٍ وَلَا تَبِيعُوا الْوَرِقَ بِالْوَرِقِ إِلَّا مِثْلًا بِمِثْلٍ وَلَا تُشِفُّوا بَعْضَهَا عَلَى بَعْضٍ وَلَا تبِيعُوا مِنْهَا غَائِبا بناجز» وَفِي رِوَايَةٍ: «لَا تَبِيعُوا الذَّهَبَ بِالذَّهَبِ وَلَا الْوَرق بالورق إِلَّا وزنا بِوَزْن»
বর্ণনাকারী উক্ত রাবী (আবূ সা'ঈদ আল খুদ্রী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : স্বর্ণকে স্বর্ণের বিনিময়ে সমতা ছাড়া লেনদেন করবে না (যাতে তা ওযনে সমপরিমাণ না হয়), তাই উভয়ের মধ্যে কম-বেশি করবে না। ঠিক অনুরূপভাবে রূপাকে রূপার বিনিময়ে সমতা ছাড়া লেনদেন করো না (যদি তা সমপরিমাণ না হয়), তাই উভয়ের মধ্যে কম-বেশি করবে না। আর এ পণ্যদ্বয়ে বাকির বিনিময় নগদের সাথে করো না।আর এক বর্ণনায় আছে, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ ও রূপার বিনিময়ে রূপা— উভয় পণ্যদ্বয়ে সমান ওযন ব্যতীত বিক্রি করো না ৷
[১] সহীহ : বুখারী ২১৭৭, মুসলিম ১৫৮৪, নাসায়ী ৪৫৭০, তিরমিযী ১২৪১, আহমাদ ১১০০৬, সহীহ আল জামি‘ ৭২১১।