ক্রয়-বিক্রয় (ব্যবসা)

১২/২. অধ্যায়ঃ

ক্রয়-বিক্রয়ে পছন্দের স্বাধীনতা (অবকাশ থাকা) - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْبَيِّعَانِ بِالْخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا إِلَّا أَنْ يَكُونَ صَفْقَةَ خِيَارٍ وَلَا يَحِلُّ لَهُ أَنْ يُفَارِقَ صَاحِبَهُ خَشْيَةَ أَنْ يَسْتَقِيلَهُ» . رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ

বর্ণনাকারী 'আব্দুল্লাহ ইবনু 'আমর (রাঃ)

ক্রেতা বিক্রেতা একে অপর থেকে পৃথক হওয়ার পূর্ব পর্যন্ত উভয়ের জন্য (ক্রয়-বিক্রয় প্রত্যাখ্যান করার) অবকাশ থাকবে। তবে যদি অবকাশের শর্তে বিক্রয় হয়ে থাকে তবে ভিন্ন কথা। ক্রয়-বিক্রয় প্রত্যাখ্যান হয়ে যায় কিনা- এ আশঙ্কায় ক্রেতা ও বিক্রেতা উভয়ে একে অপর হতে দ্রুত পৃথক হওয়া ঠিক নয়।

[১] হাসান : আবূ দাঊদ ৩৪৫৬, নাসায়ী ৪৪৮৮, তিরমিযী ১২৪৭, আহমাদ ৬৭২১, ইরওয়া ১৩১১, সহীহ আল জামি‘ ৬৬৭২।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18