ঈমান (বিশ্বাস)
১/০. অধ্যায়ঃ
ঈমান (বিশ্বাস) - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ أَتَيْتُ النَّبِيَّ ﷺ فَقُلْتُ اُبْسُطْ يَمِينَكَ فَلأُبَايِعَكَ فَبَسَطَ يَمِينَه فَقَبَضْتُ يَدِي فَقَالَ : مَا لَكَ يَا عَمْرُو؟ قُلْتُ أَرَدْتُ أَنْ أَشْتَرِطَ فَقَالَ : تَشْتَرِطُ مَاذَا؟ قُلْتُ أَنْ يُغْفَرَ لِي قَالَ : أَمَا عَلِمْتَ يَا عَمْرُوْ! أَنَّ الْإِسْلَامَ يَهْدِمُ مَا كَانَ قَبْلَه وَأَنَّ الْهِجْرَةَ تَهْدِمُ مَا كَانَ قَبْلِهَا وَأَنَّ الْحَجَّ يَهْدِمُ مَا كَانَ قَبْلَه؟ رَوَاهُ مُسْلِمٌوَالْحَدِيْثَانِ الْمَرْوِيَّانِ عَنْ أَبِيْ هُرَيْرَةَ قَالَ : قال اللهُ تَعَالى : أَنَا أَغْنَى الشُّرَكَاءِ عَنِ الشِّرْكِ» والاۤخَرُ : الْكِبْرِيَاءُ رِدَائِىْ سَنَذْكُرُهُمَا فِى باب الرِّيَاءِ وَالْكِبْرِ إِن شَاءَ اللهُ تَعَالى
বর্ণনাকারী ‘আমর ইবনুল ‘আস (রাঃ)
আমি নবী (সাল্লালাহূ ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর খিদমাতে উপস্থিত হয়ে বললাম, হে আল্লাহর রাসূল! আমার দিকে আপনার হাত প্রসারিত করে দিন আমি আপনার কাছে ইসলাম গ্রহণের বায়’আত করব। তিনি (সাল্লালাহূ ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর হাত প্রসারিত করে দিলেন, কিন্তু আমি আমার হাত টেনে নিলাম। তখন তিনি (সাল্লালাহূ ‘আলাইহি ওয়া সাল্লাম) (অবাক হয়ে) বললেন, তোমার কি হল হে ‘আমর! আমি বললাম, আমার কিছু শর্ত আছে। তিনি (সাল্লালাহূ ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, কি শর্ত? আমি বললাম, আমি চাই আমার (পূর্বের কৃ্ত) গুনাহ যেন মাফ করে দেয়া হয়। তখন তিনি (সাল্লালাহূ ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, ‘আমর! তুমি কি জান না ‘ইসলাম গ্রহণ’ পূর্বেকার সকল গুনাহ বিনাশ করে দেয়। হিজরত সে সকল গুনাহ মাফ করে দেয় যা হিজরতের পূর্বে করা হয়েছে। এমনিভাবে হজ্জও তার পূর্বের সকল গুনাহ নষ্ট করে দেয়? [৪৫]আবূ হুরায়রাহ (রাঃ) হতে বর্ণিত হয়েছে দুইটি হাদীস, প্রথমটি তিনি (সাল্লালাহূ ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আল্লাহ তা’আলা বলেনঃ আমি শারীককারীদের শিরক হতে মুক্ত। .... দ্বিতীয়টি হচ্ছে, ‘অহংকার আমার চাদর’- ইনশা’আল্লাহ তা’আলা রিয়ার অনুচ্ছেদে শীঘ্রই তা বর্ণনা করব। [১]
[১] সহীহ : মুসলিম ১২১, সহীহ ইবনু খুযায়মাহ্ ২৫১৫, সহীহ আল জামি‘ ১৩২৯, সহীহ আত্ তারগীব ১০৯৭, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৮৯৯০; অত্র হাদীসের يَا عَمْرٍو শব্দটি মুসলিমের নেই।