ক্রয়-বিক্রয় (ব্যবসা)
১২/০. অধ্যায়ঃ
উপার্জন করা এবং হালাল রুজি অবলম্বনের উপায় সন্ধান করা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَن ابنِ عُمَرَ قَالَ: مَنِ اشْتَرَى ثَوْبًا بِعَشَرَةِ دَرَاهِمَ وَفِيهِ دِرْهَمٌ حَرَامٌ لَمْ يَقْبَلِ اللَّهُ لَهَ صَلَاةً مَا دَامَ عَلَيْهِ ثُمَّ أَدْخَلَ أُصْبَعَيْهِ فِي أُذُنَيْهِ وَقَالَ صُمَّتَا إِنْ لَمْ يَكُنِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمِعْتُهُ يَقُولُهُ. رَوَاهُ أَحْمَدُ وَالْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَانِ. وَقَالَ: إِسْنَادُهُ ضَعِيف
বর্ণনাকারী ইবনু 'উমার (রাঃ)
যে ব্যক্তি দশটি মুদ্রার বিনিময়ে একটি কাপড় কিনেছে, যার মধ্যে একটি মুদ্রা হারাম ছিল। যতদিন ওই ব্যক্তির পরনে কাপড়টি থাকবে তার সালাত গৃহীত হবে না। ইবনু 'উমার (রাঃ) এ কথা শুনার পর তাঁর দু' কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে বললেন, আমার কান দু'টি বধির হয়ে যাবে যদি আমি এ বর্ণনা নবী (ﷺ) কে বলতে না শুনে থাকি ৷
[১] য‘ঈফ : আহমাদ ৫৭৩২, শু‘আবুল ঈমান ৬১১৪, য‘ঈফ আল জামি‘ ৫৪২০। কারণ এর সনদে বাক্বিয়্যাহ্ একজন মুদাল্লিস রাবী আর ‘উসমান বিন যুফার একজন মাজহূল রাবী।